জ্বর ও শরীর ব্যথা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়।
তবে বর্তমানে এই অভিনেতা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার মামা আব্দুল্লাহ মামুন। তিনি জানান, ফারহানের ভাইরাল ফিভার হয়েছে। বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
এদিকে, অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে।
শুটিং ইউনিট থেকে জানা গেছে, ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।
আইসিইউতে মুশফিক ফারহান 