টেকনাফে বাচ্চা প্রসবের পর মা হাতির মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

কক্সবাজারের টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের পর একটি মা হাতির মৃত্যু হয়েছে। তবে হাতির বাচ্চাটি উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।

রবিবার বিকালে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে হাতির বাচ্চা শাবকটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসব করার সময় মা হাতির মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে রবিবার বিকেলে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবকটি উদ্ধারের পরে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। মৃত হাতিটি মাটিচাপা দেওয়া হবে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবকটি ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত