কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের অনুমতি রাষ্ট্রপতির

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রশাসন এই তথ্য জানিয়েছে।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন বলে জানা গেছে। তবে কতজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের অনুমতি মিলেছে সেই সংখ্যাটি নির্দিষ্ট করে বলেনি সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কয়েকজন বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত