সাইফের সঙ্গে জুটি উপভোগ করেছেন সেঞ্চুরিয়ান হেলস

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম

সিলেটের ঘরের মাঠে তাদের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে জয় পায় রংপুর তাও ৬ বল হাতে রেখে।

রংপুরের এই জয়ে বড় অবদান অ্যালেক্স হেলসের। তান্ডব চালিয়েছেন হেলস। সাইফ হাসানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৮৬ রান যোগ করেন হেসল। বিপিএল ইতিহাসে যা যে কোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি এটি। ৫৪ বলে সেঞ্চুরি ছোঁয়া হেলস মেরেছেন ৭টি ছক্কা। ৫৬ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংসে ১০টি চারও মেরেছেন।

ম্যাচসেরা হয়ে হেলস বলেন, 'খুব উপভোগ করছি। পিচ খুবই ভালো। অনেক বাউন্ডারি হাঁকিয়েছি। সাইফের সাথে পার্টনারশিপটা উপভোগ করেছি। এত রান তাড়া করা যেকোনো ভেন্যুতেই বিরাট ব্যাপার। তাই আমাদের আজকের পারফরম্যান্স নিয়ে খুবই খুশি।'

গেমপ্ল্যান নিয়ে হেলস বলেন, 'এখানে উড়ন্ত শুরুর দরকার নেই। মাঠ ছোট, মাঝখানের ওভারগুলো থেকেও রান বের করা যায়। সাইফ আর আমি এটাই পরিকল্পনা করেছিলাম।'

বাংলাদেশের প্রশংসা করে হেলস জানান, 'বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আসতে আমার খুব ভালো লাগে। দারুণ একটা দেশ। সবাই ক্রিকেট অনেক উপভোগ করে। প্রচুর দর্শক মাঠে আসে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত