পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১০:১০ এএম

রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ১৭ মিনিটের দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের ৪তলা ভবনটির দোতলায় একটি 'ল' চেম্বারে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত