অনেকদিন ধরেই রান পাচ্ছিলেন না পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। তার নেতৃত্ব নিয়েও তৈরি হয়েছিল শঙ্কার। অবশেষে দলের মহাবিপদের মাঝ কেপটাউন টেস্টে খেললেন ১৪৫ রানের ইনিংস। এরপর অভিষিক্ত কোয়েনা মাফাকার বলে আউট হয়ে তাকে ফিরতে হয়েছে। সেই আউট নিয়েই এবার প্রশ্ন তুলেছেন মাসুদ। তার দাবি, প্রযুক্তির ভুলে তাকে আউট হতে হয়েছে।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮৪তম ওভারে অভিষিক্ত কোয়েনা মাফাকার লেংথ ডেলিভারি কিছুটা নিচু হয়ে শান মাসুদের পায়ে লাগলে এলবিডাব্লিউয়ের আবেদন হয়। ফিল্ড আম্পায়ার নিতিন মেনন সেই আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। হকআইতে দেখা যায় বল লেগেছে অফ স্টাম্পে। শান মাসুদ মনে করেন, হক আই বল ট্র্যাকিং ভুল দেখিয়েছে।
পাকিস্তান অধিনায়কের বলেছেন, ‘এটা আউট সুইং ডেলিভারি ছিল। যে বলটিতে আমি পরাস্ত হয়েছি সেটি যদি দেখেন, অনেকখানি বাইরে চলে গেছে। বল ব্যাটের বাইরের পাশ দিয়ে গেছে, কিন্তু এটাকে দেখানো হয়েছে ইনসুইংগার হিসেবে। সত্যি বলতে আমি অবাক হয়েছি। খালি চোখে দেখলেও মনে হবে, এটা লাইনেরও বাইরে ছিল। আমার মনে হয়ে, ভিন্ন একটা ছবি দেখা গেছে।’
হক আইয়ে দেখা গেছে, বল তার গতিপথ পরিবর্তন করেনি। সোজা লেগেছে অফ স্টাম্পে। শান মাসুদ বলেন, ‘যেখানে বল আঘাত করবে বলে হক আই দেখিয়েছে সেটা আমি বুঝতে পারিনি। বল আমার পায়ের ভেতরের দিকের চেয়ে বাইরের দিকে লেগেছিল বেশি। কিন্তু হক আইতে দেখিয়েছে ভেতরের দিকে। এটা ইনসুইংয়ার ছিল না। আমি আউট সুইয়ে পরাস্ত হয়েছি, আম্পায়ারও সেটাই মনে করেছিল।’
একদিনে ৪৫ ছক্কার পর সিলেটের বাউন্ডারি বড় করতে বললেন তামিম
বাংলাদেশকে ফাইনালে তোলা কোচ এখন অনলাইনে চাকরি খুঁজছেন
চোটে জর্জরিত দল, ব্যাটিংয়ে নামলেন সহকারী কোচ