দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপকের ওপর কর্মস্থলে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ওজিএসবির আয়োজনে (অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতালসহ জেলার সকল বিভাগের সকলস্তরের ডাক্তাররা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসকরা জানান, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে একজন রোগীর চিকিৎসা তথা সেবা করে থাকেন। পেশাগত নয় মানবিকতার দায়িত্ব থেকে অনেক সময় জটিলতা থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে সেবা প্রদান করেন। দিনরাত্রি বিবেচনা না করে রোগীর কথা বিবেচনা করে দায়িত্ব পালন করে থাকেন। সীমিত লোকবল ও যন্ত্রপাতি দিয়ে সর্বোচ্চ সেবা প্রদান করে থাকেন। কিন্তু তারপরেও যদি রোগীর স্বজনদের দ্বারা কোনো চিকিৎসক হামলার শিকার হন, লাঞ্ছিত হন তাহলে সেটা মেনে নেওয়ার মতো নয়।
গত ২৬ ডিসেম্বর ডা. আরজু শামীমা রহমানের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসকরা।
জুলাই বিপ্লবে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে