বলিউড সুপারস্টার সালমান খান শুধু তার রূপালি পর্দার উপস্থিতির জন্যই পরিচিত নন বরং তার পেশাদারিত্ব এবং কঠোর পরিশ্রমের জন্যও সমীহ অর্জন করেছেন। সম্প্রতি, সালমানের পেশাদারিত্ব সম্পর্কে মন্তব্য করেছেন তার সহ-অভিনেতা রাম কাপুর।
রাম, যিনি ছোট পর্দা থেকে শুরু করে বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন, সালমানের শুটিংয়ের প্রতি গভীর মনোযোগের প্রশংসা করেন।
এক সাক্ষাৎকারে রাম জানান, ‘সালমানকে পার্টিতে আনন্দ করতে ও রাতভর মদপান করতে দেখেছি, কিন্তু কাজের ক্ষেত্রে তিনি একেবারে অন্য রূপে আবির্ভূত হন। ছবির প্রস্তুতি বা শুটিংয়ের সময় সালমান একেবারে মন দিয়ে কাজ করেন। রাত বারোটা পর্যন্ত শুটিং করতে পারেন, তারপর বাড়ি ফিরে রাতে ৩টা পর্যন্ত শরীরচর্চা করেন। তিনি এবং তার দল সত্যিই পেশাদার।’
রাম কাপুরের এই মন্তব্য সালমান খানের পেশাদারিত্ব এবং নিবেদিত কাজের প্রতি অঙ্গীকারের নতুন প্রমাণ হিসেবে এসেছে। রাম এই সাক্ষাৎকারে অক্ষয় কুমারেরও প্রশংসা করেন।
রামের কথায়, ‘শাহরুখ, আমির, অক্ষয় এরা প্রত্যেকেই খুব পেশাদার অভিনেতা। আমি কিছু দিন আগেই অক্ষয়ের সঙ্গে একটি কাজ শেষ করেছি। সত্যি ওর মতো পেশাদার অভিনেতার সঙ্গে আমি জীবনে কাজ করিনি।’
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সালমান খানের আসন্ন ছবি ‘সিকন্দার’-এর প্রথম ঝলক। সেই ঝলকেই আবারও সাড়া ফেলেছেন অভিনেতা। ছবিতে সালমনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মন্দানা। ২০২৫-এর ইদে মুক্তি পাবে ‘সিকান্দার’ সিনেমাটি।
বই নেই শিক্ষার্থীদের হাতে, পিডিএফ প্রিন্ট করে পড়ানোর নির্দেশ
'ভারত মায়েস্ট্রো অ্যাওয়ার্ডস' ঘোষণা করলো এ আর রহমান