আগামী ১০ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব নেবেন নিকোলাস মাদুরো। এর মাধ্যমে মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আনুষ্ঠানিকভাবে তার তৃতীয় মেয়াদ শুরু করতে যাচ্ছেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠক করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। তিনি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও দীর্ঘ সময় কথা বলেছেন। গতকাল সোমবার উরুতিয়া নিজেই এ কথা জানান।
এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন এবং তাকে বহু দেশও নবনির্বাচিত প্রেসিডেন্টের স্বীকৃতি দিয়েছে। তবে তা মানতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট মাদুরো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে সত্যিকার বিজয়ীর কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা ভেনেজুয়েলার জনগণের প্রাপ্য। তিনি বলেন, আগামী চার দিনের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়ার শপথ নেওয়া উচিত।
এরই মধ্যে মাদুরোকে ভেনেজুয়েলার শীর্ষ আদালত ও নির্বাচন কর্তৃপক্ষ ভোটে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামী ১০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব নেবেন তিনি। এর দিন কয়েক আগে আঞ্চলিক সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গেলেন এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া।
হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উরুতিয়া বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ও তার দলের সঙ্গে আমাদের লম্বা সময় ধরে ফলপ্রসূ ও আন্তরিক আলাপ-আলোচনা হয়েছে।’
ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে বলেছে, এটি ‘অদ্ভুত’ যে বাইডেন দেশটির গণতন্ত্র বেহাত করতে একটি সহিংস প্রকল্পে সমর্থন দিচ্ছেন।
মাঠে একের পর এক ব্যর্থ শাকিবের দল!
ট্রাম্প প্রশাসনে ইসরায়েলপন্থীদের প্রভাব, হতাশ মুসলিম নেতারা