চকরিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৭

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর রাত হতে বিকেল ৫টা পর্যন্ত অভিযানে মহেশখালীর শাপলাপুর ও চকরিয়ার বদরখালী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বদরখালীর মো. আবছার উদ্দিনের ছেলে সজীব, বশির আহমদের ছেলে ছোটন, জিয়াবুলের ছেলে তাজুল। তারা সকলে বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুইয়া বলেন, মঙ্গলবার সকালে গোপন সূত্রে তিনজনকে শাপলাপুরের একটি মৎস্য ঘেরে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই তাদের আটক করা হয়। এ ছাড়া বিকালে দিকে ছাত্র-জনতা আটক করেন বদরখালী আকতার মেম্বারের (৫ নং ওয়ার্ড) চাচাতো ভাই অমিত হাসানকে। এ ছাড়া এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, এই ঘটনায় মঙ্গলবার বিকার ৫টা পর্যন্ত থানায় কোনো এজহার জমা দেননি ভুক্তভোগীর পরিবার। 

ভুক্তভোগীর মামা জানান, চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনো এজহার জমা দেওয়া সম্ভব হয়নি। তবে মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ ভিকটিম ও তার বাবাকে চকরিয়া থানায় নিয়ে গেছেন। আমিও চকরিয়া থানার পথে। পুলিশের সাথে কথা বলে রাতের মধ্যেই জমা দেওয়া হবে। 

রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত