প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৯৮ কোটি টাকার অনুদান

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ পর্যন্ত ৯৮ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ২০৩ টাকার অনুদান গ্রহণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৩৮টি চেক/পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এসব অনুদান গ্রহণ করেন। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। 

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে অষ্ট্রেলিয়ার অল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছ থেকে ১০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেন।

এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অষ্ট্রেলিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত