মাধবপুরে ইসলামি বক্তার লাইভে মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপি নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে কটূক্তি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সমাবেশ করেছে মাধবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় উপজেলার তেলিয়াপাড়ায় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ সভাপতি মো. পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, হোসাইন মোহাম্মদ রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনায়েতউল্লা, মাওলানা মিজানুর রহমান আজিজি প্রমুখ। 

বক্তারা বলেন, মওলানা শোয়াইব আহমেদ আশরাফী একজন মাওলানা হয়ে কীভাবে রাষ্ট্রের আইন লঙ্ঘন করে অবৈধ মাটির ব্যবসা করেন? দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু বলেন, উনি যে অভিযোগ করেছেন তা প্রমাণ করতে পারলে মো. পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আশরাফী সাহেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত