৪ ওভারে একটি মেডেন, মাত্র ১৫ রান খরচায় ৩টি উইকেট। বরিশালের রিশাদের এমন বোলিংয়ের সামনে স্বাগতিক হওয়ার পরও অল্প রানে আটকে যায় সিলেট। রিশাদরাও ম্যাচ জিতে নেন ৭ উইকেটে।
শুধু বিপিএল নয় জাতীয় দলের নৈপুণ্য দিয়েও বিশ্বজুড়ে নজর কেড়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। স্লগে ব্যাটিংটাও ভালো পারেন। তাই ডাক এসেছিল বিগ ব্যাশ থেকে। সরাসরি দল পাওয়ার পর বিসিবি এনওসি দিলেও খেলা হয়নি বিশ্বের নামকরা এই ফ্র্যাঞ্চাইজি লিগে।
এ নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই রিশাদের। ম্যাচ শেষে গণমাধ্যমকে রিশাদ বলেন, ‘আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার হবে ইনশাআল্লাহ।'
এভাবে আলো ছড়াতে থাকলে অদূরে শুধু বিগ ব্যাশ নয় অন্যান্য বড় লিগগুলোতেও বাংলাদেশের নাম উজ্জ্বল করতে দেখা যেতে পারে রিশাদকে।
সিলেটের ‘ছোট মাঠে’ তামিমের শূন্য, ৪ ছক্কায় বরিশালকে জেতালেন মায়ার্স
মেসি-রোনালদোকে ‘এক’ হতে বলে চমক জাগালেন প্রাক্তন সতীর্থ