লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান।
এর আগে বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাকে বরণ করতে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ অনেক নেতাকর্মী উপস্থিত হন।
এর আগে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। এদিন রাত ১০টা ৫১ মিনিটে বিএনপি চেয়ারপারসন বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে পথে পথে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছিল। হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় প্রধানকে বিদায় জানান।
এর প্রায় আড়াই ঘণ্টা পর রাত ১০টা ৫১ মিনিটের দিকে গাড়িবহরটি বিমানবন্দরে প্রবেশ করে। এর আগেই বিশেষ প্রক্রিয়ায় খালেদা জিয়ার ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। তবে বিমানবন্দরে দেরিতে পৌঁছানোয় খালেদা জিয়ার ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। দুইবার ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়।
বিবাহবার্ষিকীতে পার্টি, বাড়ি ফাঁকা হতেই বিয়ের পোশাকে একসঙ্গে আত্মহত্যা!
এবার দোটানায় তামিম, সময় চাইলেন আরও দু'দিন