রাভিনার সঙ্গে শুটিং সেটে অক্ষয়ের হাতাহাতি, চিন্তায় পরিচালকের মাথায় হাত!  

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

‘টিপটিপ বারসা পানি’ থেকে শুরু করে আরও অনেক গানে এবং সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার-রাভিনা ট্যান্ডন। তাদের জুটিকে বেশ পছন্দ করতেন দর্শক। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও শোনা গেছে। 

ফলে অনেকের ধারণা তৈরি হয়েছিল, তাদের পর্দার কেমিস্ট্রিও ব্যক্তিজীবনে ফাগুন ধরিয়ে দেবে। সে সম্পর্ক যাই থাক না কেন, পরবর্তীকালে পথ আলাদা হয়ে গেযছে অক্ষয়-রাভিনার। 

শোনা যায়, বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল তাদের। হাতাহাতি পর্যন্ত হয়েছিল। এর পেছনে নাম হিসেবে শোনা যায় রেখার নাম।

 

রেখার সঙ্গে সম্পর্ক জমজমাট পর্যায়ে যাওয়ার পরই নাকি রাভিনার সঙ্গে বিশ্রী সম্পর্ক তৈরি হয়েছিল অক্ষয় কুমারের। তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল। সেটের মধ্যেই সেই কথা কাটাকাটি হাতাহাতি পর্যায় চলে যায়। সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাভিনা। দুই অভিনেতার এমন কাণ্ড দেখে পরিচালক-প্রযোজক সবার মাথাতেই হাত পড়ে গিয়েছিল।

অক্ষয়ের উপর রাগ করে আবার প্রাক্তন প্রেমিকের কাছে চলে গিয়েছিলেন রাভিনা। তার সেই প্রাক্তনের নাম কমল সাদানা। হঠাৎ করে রাভিনার তার জীবনে চলে আসায় চওড়া হাসি ফুটেছিল কমলের মুখে। 

তিনি বলেছিলেন যে, রাভিনা নাকি তার খুবই ভাল বন্ধু। বলেছিলেন, “রাভিনার দুঃখ একমাত্র আমিই বুঝতে পারি। ফলে বারবার ওকে আমার কাছেই ছুটে আসতে হয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত