চোখে-মুখে টেপ মোড়ানো লাশ উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম

চট্টগ্রাম নগরে হাত-পা বাঁধা ও চোখে-মুখে টেপ মোড়ানো অবস্থায় ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলশি থানাধীন ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় ওই ব্যক্তির মুখ ও চোখে টেপ মোড়ানো ছিল। নাম-পরিচয় জানা যায়নি।

তিনি জানান, তার বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে ঘটনার তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত