চেক প্রজাতন্ত্রের মোস্ট শহরের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৬ জন। এছাড়া এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। আজ রবিবার (১২ জানুয়ারি) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানায়, প্রোপেন-বিউটেন সিলিন্ডার বিস্ফোরণে রেস্তোরাঁর ভবনটিতে আগুন ধরে যায়।
চেক ফায়ার রেসকিউ সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, বিস্ফোরণে আটজন আহত হয়েছেন এবং রেস্তোরাঁ এবং আশেপাশের ভবন থেকে ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য বলছে, একটি হিটার উল্টে আগুন লেগেছে, যা আগুনের সূত্রপাত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান চেক রেডিওকে জানিয়েছেন, সম্ভবত প্রোপেন-বিউটেন হিটার উল্টে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।
দমকল বাহিনী জানিয়েছে, বাথরুমে আটকা পড়া একজন গুরুতর আহত রেস্তোরাঁর অতিথিকে উদ্ধার করেছে তারা। বিস্ফোরণের সময় রেস্তোরাঁয় প্রায় ২০ জন অতিথি ছিলেন।
গণ অনশনে যোগ দিলেন জবি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন 