হাত-পা বাঁধা লাশের পরিচয় মিলেছে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

চট্টগ্রাম নগরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম আবদুর রহিম বাবুল। পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক ছিলেন। স্ত্রীকে নিয়ে থাকতেন নগরের দেবপাহাড় এলাকায়। গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

নগরের খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে হত্যা করেছে ছিনতাইকারী। তবে হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরের ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে তার (আবদুর রহিম) লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

উদ্ধারের সময় তার হাত গলার সাথে প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। চোখ এবং মুখে স্ক্রচটেপ মোড়ানো ছিল। ডান হাতে একটি লাল রঙের হাতমোজা ছিল, বাঁ হাত ছিল।

খুলশি থানার উপপরিদর্শক মো. বেলাল খান  বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে আমরা তার স্ত্রীর সন্ধান পাই। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত