আসর শুরু হতে দেরি আছে এক মাসেরও বেশি। ইনজুরি থাকা অজি তারকা পেসার জশ হ্যাজেলউডও সেরে উঠবেন এর মাঝে। তাই তাকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে বাদ পড়লেও মিনি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারি।
পিতৃত্বকালীন ছুটিতে থাকা প্যাট কামিন্সই নেতৃত্ব দেবেন অজিদের। অ্যাশেজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ ও বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতার পর এবার চ্যাম্পিয়নস ট্রফি জেতার অভিযাত্রা এই অজি দলপতির সামনে। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া স্কোয়াড:
ব্যাটার: ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, ম্যাথিউ শর্ট
উইকেটকিপার: জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি
অলরাউন্ডার: মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যারন হার্ডি
স্পিনার: অ্যাডাম জাম্পা
পেসার: প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ন্যাথান এলিস
দলটি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, ‘গত ওয়ানডে বিশ্বকাপের কোর সদস্যদের নিয়ে গড়া এই দলটি একই সঙ্গে ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ। পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় দলে একাধিক বৈচিত্র্য রয়েছে যা প্রতিপক্ষ বিবেচনায় টিম ম্যানেজমেন্ট ব্যবহার করতে পারবে।’
আফগানদের চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই মুজিব, ফিরলেন ইব্রাহিম
কাতালানদের ‘আরব্য রজনী’ জয়