এক ঘণ্টার মধ্যে ঘোষণা না এলে সচিবালয়ে পদযাত্রা করবেন জবি শিক্ষার্থীরা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষার্থীরা সাংবাদিককের সামনে এ আল্টিমেটাম দেয়।

এ সময় বোটানি ১৩ ব্যাচের ছাত্র এ কে এম রাকিব বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারেনি। এমনকি সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।’

তিনি বলেন, ‘আজকে দুপুর দেড়টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার বা সভার কোনো ঘোষণা না আসে তাহলে দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় পদযাত্রা শুরু করব। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে এই পদযাত্রা শুরু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত