নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে মহার্ঘ ভাতাসহ চার দফা দাবিতে ফটোক সভা করেছে শ্রমিক ও কর্মচারীরা।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে সুগার মিলের প্রশাসনিক চত্বরে জড়ো হয়ে তারা এসব দাবি জানান।
এতে বক্তব্য রাখেন মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও মহার্ঘ ভাতা কর্মচারী-কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের অর্ন্তভূক্ত করার দাবি জানান।
এ ছাড়া আউটস্টেশন গার্ড এবং ক্রয় করনীয়ের ন্যায্য হাজিরা নিশ্চিত, অভ্যন্তরীণভাবে মৌসুমি সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ, স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমি জনবলকে স্থায়ী পদে সমন্বয় ও দক্ষ কর্মী তৈরির স্বার্থে দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের নিয়োগের দাবি জানান বক্তরা।
সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ যুবকের
৭২’র সংবিধান বাতিল করা যাবে না, ৩৬ বীর মুক্তিযোদ্ধার প্রতিবাদ