জাতীয় দলে ফেরার আর কোনো চিন্তা-ভাবনাই নেই তামিম ইকবালের। কদিন আগেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন বাঁ হাতি অভিজ্ঞ এই ওপেনার। তবে জাতীয় দল ছাড়ার পর তামিমের ভবিষ্যৎ ভাবনা কি! ক্রিকেট প্রশাসনে তার যোগ দেওয়ার একটা গুঞ্জন ইতিমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। যদিও এখনই বিষয়টি নিয়ে বলার মতো কোনো কিছু নেই বলে নিশ্চিত করেছেন তামিম।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরের ম্যাচে ঢাকা ক্যাপিটালকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেছেন তামিম, ‘এই মুহূর্তে বলার মতো অবস্থা নেই ভাই (ক্রিকেট প্রশাসনে আসা)।’
তবে ফিটনেস ঠিকঠাক থাকলে বিপিএল আরও খেলার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি, ‘এখন তো অবসরে লিজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব। ওসব খেলব। যদি প্রিমিয়ার লিগ হয় সময় মতো, ওটা খেলব। আর ইনশাল্লাহ যদি ফিট থাকি বিপিএল খেলতে থাকব।’
জাতীয় দল থেকে বিদায় নিলেও এখনো খেলাতেই ফোকাস রাখছেন তামিম। সামনে থাকা বিভিন্ন লিগ ও টুর্নামেন্টে খেলার প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী তামিম বলেন, 'যতটুক পারি খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।'
'লাকি লুজার' হয়েও তৃতীয় রাউন্ডে ইভা লিস