সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন 'শিশু বক্তা' রফিকুল মাদানী। এক মাহফিলে ওয়াজ করার সময় বাবরে প্রশংসাও করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) কুমিল্লায় এক ওয়াজ মাহফিলে বাবরের প্রসঙ্গ তুলেন রফিকুল মাদানী। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ওই মাহফিলে উপস্থিত ছিলেন।
রফিকুল মাদানী বলেন, ‘আজকে একটা খুশির সংবাদ আছে, যা ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ—আমার নেত্রকোণার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর (ইউ আর লুকিং ফর শত্রুজ) বের হয়ে গেছে। নেত্রকোণার লৌহমানব, সাহস আছে।’
এসময় ভারতের আগ্রাসন রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
কাল ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি
সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
সাইফের ওপর হামলার সময় কোথায় ছিলেন কারিনা?