দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গতকাল দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী।
জেল থেকে মুক্ত হওয়ার পরের দিন আজ শুক্রবার লুৎফুজ্জামান বাবরকে রাস্তায় বসে সবার সঙ্গে জুমার নামাজ আদায় করতে দেখা গেছে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে গতকাল জেল থেকে মুক্ত হওয়ার খবরে বাবরের নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মুক্ত বাবরকে বরণ করেন। গাড়ি, মোটরসাইকেল ও মানুষের ঢলে কারাগারের সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। কারামুক্ত হয়ে বাবর প্রথমে যান শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। সেখান থেকে নিজের বাসায় যান তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বাবর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ বিষয়ে কোনো ছাড় নয়। জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান লুৎফুজ্জামান বাবর। গণতন্ত্র ও জনগণের অধিকারের বিপক্ষে যা কিছু আসুক আমরা তা মোকাবিলা করবো।
রংপুরে যাচ্ছেন আজহারী, স্ট্যাটাসে জানালেন; দেখা হবে, কথা হবে
সেনা সদস্যের হাতে আওয়ামী লীগ নেতা আটক