ইসলামিক সোসাইটি লালমনিরহাট-এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এই আহ্বান জানান।
তিনি ওই স্ট্যাটাসে লিখেছেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে, ইসলামিক সোসাইটি লালমনিরহাট-এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
এর আগে এই ইসলামিক বক্তা চট্টগ্রাম, খুলনা, যশোর ও সিলেট বিভাগের তাফসিরুল কোরআন মাহফিল শেষ করেছেন। এসব মাহফিলে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। মিজানুর রহমান আজহারীর মাহফিলে যোগ দিতে এক দিন আগে থেকেই মাহফিল প্রাঙ্গণে আসতে থাকে মানুষ। প্রত্যেকটি মাহফিলে লাখ লাখ মানুষের উপস্থিতি সামলাতে হিমশিম পোহাতে হয়েছে আয়োজক কমিটিকে। এমনকি সর্বশেষ সিলেট মাহফিলে হট্টগোলের এক পর্যায়ে তিনি বক্তব্য সংক্ষিপ্ত করে শেষ করেন।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে শহীদ আবু সাঈদ প্রসঙ্গ
বাবরের মুক্তিতে ভারতকে ইঙ্গিত করে যা বললেন ‘শিশু বক্তা’ মাদানী