কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতা কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদারকে আটক করেছে সেনা সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর সার্কিট হাউস সংলগ্ন নিজ বাসভবন তাকে আটক করা হয়। তিনি মহানগর লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ক্যাম্প-১ থেকে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৩টায় সার্কিট হাউস সংলগ্ন এলাকার অভিযান চালিয়ে মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে তার বাসভবন থেকে আটক করা হয়। কবির শিকদার মহানগর আওয়াশী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
জানা যায়, জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল এবং সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করার লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন।
কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় চারটি মামলা রয়েছে। আটকের পর তাকে থানায় হস্তান্তর করা হয় বলে জানায় সেনাবাহিনী।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ভোর রাতে সেনাবাহিনী আওয়ামী লীগ নেতা তার বাড়ি থেকে আটক করে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রংপুরে যাচ্ছেন আজহারী, স্ট্যাটাসে জানালেন; দেখা হবে, কথা হবে
আমেরিকা চলে গেলেন চিত্রনায়িকা দীঘি