পৌনে তিন ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

প্রায় পৌনে তিন ঘণ্টা পর রাজধানীর হাজারীবাগের একটি চামড়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে শুক্রবার দুপুর ২টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বেশ কয়েকটি ইউনিট কাজ করে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে ট্যানারি কাঁচাবাজারের ওই চামড়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই গোডাউনটি একটি সাততলা ভবনের পাঁচতলায়। উদ্ধারকাজ পরিচালনায় ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়।

সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, দুপুরে আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি চামড়ার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত