রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজের উপরে দুই মোটরসাইকেল সংঘর্ষে আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফুয়াদ হাসান (২৩) নামে আরেক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে মৃত আফজালের ছোট ভাই মো. রবিন মোল্লা জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর থানার উত্তরাইল গ্রামে। বাবার নাম মো. লিয়াকত আলী মোল্লা। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। গনি রোডে সরকারী যানবাহন শাখার গাড়ির ম্যাকানিকের কাজ করতেন।
তিনি জানান, শুক্রবার ছুটি থাকায় বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলেন আফজাল। এরপর বিকালে তারা জানতে পারেন, হাতিরঝিল মহানগর ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আর আহত ফুয়াদ হাসান (২৩) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলাকারী ১ কোটি রুপি দাবি করেছিল: সাইফের নার্স