রাজধানীর উত্তরা থেকে হত্যা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে উত্তরার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
মামুন মণ্ডল গাজীপুর মহানগরের ৩৫নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত কাউন্সিলর ও গাছা থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেপ্তার হয়েছে। তিনি একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
আলোচিত ৫ (১৭ জানুয়ারি)