ভারতীয় ক্রিকেটের অন্ধকার সময় বলা হয় কোচ গ্রেগ চ্যাপেলের আমলকে। ওই সময় তার কারণে ভারতীয় দলের ঐক্য ভেঙে পড়েছিল। ড্রেসিংরুম বিভক্ত হয়ে গিয়েছিল। শেষ হয়ে গিয়েছিল সৌরভ গাঙ্গুলীর ক্যারিয়ার। পারফর্মেন্স ঠেকেছিল তলানিতে। অনেক বছর পর ভারতের ড্রেসিংরুমের অবস্থা সেই চ্যাপেল যুগের মতো হয়ে গেছে বলে মনে করছেন হরভজন সিং।
১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে ভারত। এভাবে সিরিজ হারার পর ভারত দলের অনেক কিছু নিয়েই প্রশ্ন তুলেছেন দলটির সাবেক খেলোয়াড়েরা। কেউ আবার দলের শৃঙ্খলা নিয়ে অভিযোগের আঙুল তুলেছেন। বিসিসিআইও খেলোয়াড়দের ওপর ১০টি বিধিনিষেধ আরোপ করেছে।
এর মাঝে দেশটির গণমাধ্যমে দলের অভ্যন্তরের নানা কাহিনী ফাঁস হচ্ছে। তাই ভারতের সাবেক স্পিনার হরভজন সিং প্রশ্ন তুলেছেন ভারতের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে। নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেছেন, ‘এগুলো নিজেরা সমাধান করে নাও। এত নাটক কেন? প্রতিটি ঘরেই ঝামেলা হয়। কিন্তু এগুলো বাইরে আসা উচিত নয়। গত ছয় থেকে আট মাসে আমরা অনেক কিছু শুনেছি।’
চ্যাপেলের সময়ের ড্রেসিংরুমের সঙ্গে তুলনা করে হরভজন, ‘গৌতম গম্ভীর নতুন। খেলোয়াড়দের বুঝে উঠতে হবে তাকে। খেলোয়াড়দেরও তাকে বুঝতে হবে। রসায়ন ছাড়া কিছুই কাজ করবে না। এটা আমি আগেও দেখেছি। ২০০৬ থেকে ২০০৮, গ্রেগ চ্যাপেলের আমলে দেখেছি পুরো ড্রেসিংরুমই ভেঙে পড়েছে। কারণ, খেলোয়াড়েরা একে অন্যকে দায় দেওয়ার খেলায় মেতে উঠেছিল। সংবাদমাধ্যম এত কিছু জানে কীভাবে?’
মেসিকে ঈর্ষা করতেন এমবাপ্পে, জানালেন নেইমার
বিপিএলে ম্যাচপ্রতি ২ হাজার ডলার পাবেন সৈকত
কোহলিদের জন্য বোর্ডের ১০ নির্দেশনা, না মানলেই শাস্তি