বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম ওটরা গ্রামে নিজ বসত ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মারিয়া ইসলাম সেতু (২০) নামক এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
নিহত মারিয়া ইসলাম উপজেলার পশ্চিম ওটরা গ্রামের ফারুক হাওলাদারের কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , বরিশাল সরকারি বিএম কলেজের (অনার্স) শেষ বর্ষের ছাত্রী মারিয়া ইসলাম সেতুকে ১৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে নিজ রুমের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কলেজ ছাত্রীর পিতা ফারুক হাওলাদার জানিয়েছেন সকালে ঘরের লোকজন কাজে ব্যস্ত ছিলেন। ঘটনার সময় তারা কেউ ঘরে ছিলেন না।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, কলেজ ছাত্রীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে
কাজী নজরুলের নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড