দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে আট জন মারা গেছেন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাতজন এবং খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে রোগী রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে (২০২৫) এ যাবৎ ৬৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৭৭ জন। এর মধ্যে ৬০ দশমিক দুই শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।
সালমানের দেরি হওয়ায় ‘বিগ বস’র সেট থেকে বেরিয়ে গেলেন অক্ষয়
ইলিশ ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার চেষ্টা করছে: মৎস্য উপদেষ্টা