ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি জিততেই হবে বাংলাদেশের, নয়তো বিশ্বকাপের জন্য খেলতে হবে বিরক্তিকর কোয়ালিফায়ার। সেন্ট কিটসের বাসেটেরেতে এমন সমীকরণের সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। টানা ছয় ম্যাচ ধরে হারের বৃত্তে থাকা ওয়েস্ট ইন্ডিজ নারীরা ম্যাচ জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে অন্তত আরও তিন পয়েন্ট প্রয়োজন বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে হারের কারণে সেই পথটা কঠিন হয়ে গেল। বাকি দুই ম্যাচে এখন জিততেই হবে জ্যোতিদের।
গতরাতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। ভালো শুরুর পরও বড় স্কোর করতে না পারায় দলের ইনিংসটিও বড় হয়নি। পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৮ রান তুলতে পারেন নারীরা। সর্বোচ্চ ৪২ রান আসে শারমিন সুপ্তার ব্যাটে। মুরশিদা খাতুন করেন ৪০ রান। সোবহানা মোসতারি ৩৫ ও স্বর্ণা আক্তার ২৯ রান করেন। এদের কেউই তাদের ইনিংসটিক ফিফটিতে রূপ দিতে পারেননি। ডিয়েন্ড্রা ডটিন নেন উইকেট।
জবাবে ওই কাজটিই করে দেখান উইন্ডিজ দুই ওপেনার হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে অধিনায়ক ম্যাথিউস হয়ে যান দেশটির সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ৯৩ বলে ১৬ চারে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। কিয়ানা খেলেন ৭০ রানের ইনিংস। দুজন মিলে গড়েন ১৬৪ রানের উদ্বোধনী জুটি। তাকে ফেরান রাবেয়া খান।
২০২৫ নারী বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচটি দল সরাসরি জায়গা করবে। বাংলাদেশ দল এখন ১৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে। ২১ পয়েন্ট নিয়ে ৫-এ নিউজিল্যান্ড। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি খেলবে বাংলাদেশ।
প্রথম বিপিএল সেঞ্চুরির দিনে বিজয়ের হতাশা
সাজিদ খান হাসলেও 'মানুষ ভয় পেয়ে যায়'