মেলবোর্নের গরমের সঙ্গে লড়তে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আসা টেনিস তারকাদের। গতকাল তাপমাত্রা উঠেছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আজ ৩২ ডিগ্রি। এমন গরমে শেষ ষোলোর ম্যাচ খেলতে নেমে শারীরিক কষ্টে ভুগতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারকে। তার সঙ্গে ঘটেছে নেট ছিড়ে যাওয়ার ঘটনা। অবশ্য তারপরও জয় পেয়েছেন তিনি, উঠেছেন কোয়ার্টার ফাইনালে।
রড লেভার অ্যারেনাতে ১৩তম বাছাই ডেনমার্কের হোলগার রুনের বিপক্ষে প্রথম সেট সিনার জিতে নেন ৬-৩ গেমে। এরপর রীতিমতো কাঁপতে দেখা যায় তাকে। দ্বিতীয় সেটে ৩-৬ গেমে হারার পর বাধ্য হয়ে নেন মেডিকেল টাইমআউট। সিনার বলেন, ‘আজকের সকালটা অদ্ভুত ছিল। আমার মনেই হচ্ছিলো আজ শরীর খারাপ করতে পারে। মাঠে শারীরিক সামর্থের পুরোটা দিতে ওয়ার্ম আপ পর্যন্ত করিনি আমি।’
প্রায় ১১ মিনিট সময় লাগে তার কোর্টে ফিরতে। পরের দুই সেটে আবার স্বরূপে ফেরেন পুরুষদের এ নাম্বার ওয়ান। ৬-৩, ৬-২ ব্যবধানে পরের দুটো সেট জিতে নেন সিনার। গত অক্টোবরে বেইজিং ওপেনের ফাইনালে কার্লোজ আলকারাজের কাছে হারার পর টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত আছেন সিনার।
স্ত্রী আগে পা রাখলেন কোয়ার্টারে, স্বামী পারবেন তো!
৩ ম্যাচে ৪ গোলের পর রিয়ালে মানিয়ে নিতে পেরে খুশি এমবাপ্পে