জয়া আহসান দেশের অন্যতম মেধাবী এ গুণী শিল্পী। প্রীতম হাসান ও এলিটা করিম দু’জনই জনপ্রিয় সংগীতশিল্পী। দুইজন সঙ্গীতশিল্পীর সাথে জয়া আহসানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ত্রিরত্ন একই ফ্রেমে মানে ধারণা করা যাচ্ছে চমকপ্রদ কোনো ঘটনা হতে যাচ্ছে।
জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে এলিটা ও প্রিতমের সাথের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুবই রোমাঞ্চ অনুভব করবো প্রীতম ও এলিটার সঙ্গে কাজ করতে। আশা করি খুব দ্রুতই চমকপ্রদ একটি সিনেমা আপনাদের সাথে শেয়ার করতে পারবো যেটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।’
সেই একই ছবি শেয়ার করেছিলেন প্রীতম। তিনিও উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, ‘এই মাসের শেষের দিকে আসতে যাচ্ছে নতুন গান। সামনের কয়েকটি দিন এলিটা করিম ও জয়া আহসানের সঙ্গে খুব রোমাঞ্চকর সময় কাটবে।’
এদিকে প্রীতম ও জয়ার পোস্ট দেখে সবাই নড়েচড়ে বসেছে। কী ঘটতে যাচ্ছে, তা জানতে সবাই উদগ্রীব।
এ বিষয়ে প্রীতম হাসান বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সাথে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’
প্রতি প্রজেক্ট শেষে ফারাহকে কী উপহার দিতেন শাহরুখ?