‘কুড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান। শুধু গায়ক হিসেবেই নয়, একজন সমাজসেবক হিসেবেও তরুণদের মাঝে জনপ্রিয় তাসরিফ।
গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন এই সংগীতশিল্পী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘একের পর এক মানুষের বিয়া দেখার জন্যই পৃথিবীতে বেঁচে আছি, এটাই বাস্তব।’
কমেন্ট বক্সে তাসরিফ লিখেছেন, ‘নিজের বিয়ার কথা নাকি নিজ মুখে বলতে নাই, তাই মানুষের বিয়ার আলাপ টা করলাম।’ এদিকে তাসরিফের পোস্টে ভক্ত-অনুরাগীরা বেশ ফানি কমেন্ট করেছে।
এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘একদিন ঘুম থেকে উঠে দেখবো আপনারও বিয়ে হয়ে গেছে’।
আরেকজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমার সব ক্রাশ বিয়ে করে ফেলছে। আপনি একটু সময় নিয়ে বিয়ে করেন ভাইয়া’।
সিনেমার জুটি জয়া-প্রিতম