'আনায়রা, মনে হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বী এসে গেছে'

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম

বাংলাদেশ ক্রিকেটের তারকা লিটন দাসের জন্য একটি প্লেকার্ড হাতে স্টেডিয়ামে বসে থাকা এক ছোট্ট মেয়ের ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্লেকার্ডে লেখা ছিল, "If there is nobody for you, I’m the only fan who stands beside you, Litton Kumar Das."। এই আবেগপূর্ণ বার্তা ইতোমধ্যেই লিটন দাসের ভক্তদের মন জয় করেছে।

এই বিশেষ দৃশ্যটি ধরা পড়ে টিভি ক্যামেরায়, যা দেখে নেটিজেনরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। ছোট্ট মেয়েটির চোখেমুখে লিটন দাসের প্রতি অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠেছিল। এ ঘটনা শুধু একজন ক্রিকেটার এবং তার ভক্তের সম্পর্ক নয়, বরং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আবেগের প্রতিফলন।

এ ঘটনার কয়েকদিন পর বিমানবন্দরে লিটন দাসের সঙ্গে দেখা হয় সেই ছোট্ট মেয়ের। এ সময় সে লিটনের সঙ্গে একটি সেলফি তোলে। লিটনের হৃদয়গ্রাহী আচরণ তার ভক্তদের প্রতি তার ভালোবাসার আরেকটি উদাহরণ হিসেবে উঠে এসেছে।

লিটনের সেই ভক্তের এই প্ল্যাকার্ড দেখে উচ্ছ্বসিত লিটন ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'আমি জানি না ক্রিকেটে আমি কতটা অর্জন করেছি, কিন্তু এই প্ল্যাকার্ড আমার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিয়েছে। পরিবার ছাড়া অন্য একজন ভক্ত আছে জেনে সত্যিই অসাধারণ লাগছে।'

শেষ অংশে ঐ ভক্তকে তার মেয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী উল্লেখ করে লিখেছেন, 'আনায়রা, মনে হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বী এসে গেছে!'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত