সিরাজগঞ্জ

মামার বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামের মোন্নাফের বাড়ির রান্নাঘর থেকে পুলিশ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মনিরুল ইসলাম (২০) নামের এক যুবকের হাত-পা বাঁধা ও আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। 

নিহত ওই যুবক তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে। ছোট বেলা থেকেই সে দবিরগঞ্জ গ্রামের নানা মৃত মতু মন্ডলের বাড়িতে থাকতেন।

এ বিষয়ে নিহতের ছোট মামী শিল্পী খাতুন বলেন, সকালে আমি আমার ভাসুর মোন্নাফের বাড়িতে গেলে রান্না ঘরের ভেতরে মনিরুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এরপর সলঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে সলঙ্গা থানার পরির্দশক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের মামা মোন্নাফের বাড়ির রান্না ঘরের টিকির সাথে গলায় ফাঁস লাগানো মনিরুলের লাশ ঝুলন্ত অবস্থায় পাই। এ সময় তার হাত-পা বাঁধা ছিল। পাশের আড়ার সাথে তার মোবাইল ফোন বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই স্থানে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত