স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না: শামসুজ্জামান দুদু

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:২০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না। মেরুকরণ যাই হোক জনগণ যেটিকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবার আগে শিল্পকলা একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে জামায়ত ও পাকিস্থানি সেনাবাহিনী দেশ প্রেমিক ছিল। সেই পাকিস্তানি ধারা থেকে জামায়াত বেরিয়ে আসতে পেরেছে কিনা জাতি জানতে চায়।

বিএনপি ১৭ বছর থেকে ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করছে গণতন্ত্রের ও স্বাধীনতার প্রত্যাশায় ও মানুষের অধিকারের প্রত্যাশায় করেন তিনি।

তিনি আরও বলেন,আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। এই যে লড়াই বিএনপির যাতে আরো শক্তিশালী হয় সে জন্য সারাদেশে বিএনপির এই সাংগঠনিক সভা করা হচ্ছে।

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত