ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে মাস্কাট থেকে সালাম এয়ারের একটি (ফ্লাইট-497) ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৬টা ৫০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
কুয়াশা কেটে যাওয়ার পর ৮ টা ৫৫মিনিটে পুনরায় ঢাকা শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্য চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড়াল দেয় ফ্লাইটটি। বিষয়টি আজ সকালে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।
সব বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ