ফকিরেরপুলে পা হড়কে ডুবলো মোহামেডান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যেতে মোহামেডান মুখোমুখি হয়েছিল ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবের। নবাগত এ ক্লাবটি অঘটন উপহার দিয়েছে টানা আট ম্যাচে অপরাজিত থাকা মোহামেডানকে। শুক্রবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১-০ গোলের ব্যবধানে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানকে হারিয়ে দিয়েছে তারা। জয়সূচক গোলটি করেন উজবেকিস্তানে সারদর জাখনভ।

কুমিল্লায় আলফাজ আহমেদের মোহামেডান দুর্বল ফকিরেরপুলের বিপক্ষে নেমেছিল উত্তুঙ্গু আত্মবিশ্বাস সঙ্গী করে। তবে গোল করা ছাড়া বাকী সব কিছুই করেছে সাদা-কালোরা। অবিশ্বাস্য সব সুযোগ নষ্টের চড়া মাশুল দিতে হয়েছে মোহামেডানকে। যা তাদের সামনের দিনগুলোতে ভোগাতে পারে ভীষণভাবে।

আগের আট ম্যাচে হেসে খেলে ২১ গোল করা মোহামেডানের শক্তিশালী আক্রমণভাগকে পুরোপুরি ব্যর্থ প্রমাণ করে ছেড়েছে ফকিরেরপুল। ৬২ মিনিটে মনসুর কুলিদিয়াতি ফকিরেরপুলের বক্সে ছিলেন একেবারের অরক্ষিত অবস্থায়। বল পেয়ে শট নেওয়ার যথেষ্ট সময়ও পেয়েছিলেন। তবে অবিশ্বাস্যভাবে তার শট যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। এর তিন মিনিট পর ম্যাচের লাগাম নিজেদের করে নেয় ফকিরেরপুল। আকবির তুরায়েভের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের বেশ বাইরে থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার সার্দোর জাহোনোভের জোড়ালো শটের নাগাল পাননি মোহামেডান কিপার সুজন। তাতেই জয়ে হাসি হাসে ফকিরেরপুল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত