এই মৌসুমে প্রায়ই হোচট খাচ্ছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাই শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে কেমন খেলে দল তা নিয়ে হয়তো খানিকটা চিন্তায় ছিলেন বসুন্ধরা কিংসে সমর্থকরা।
তবে বসুন্ধরা জিতল হেসেখেলেই। ভ্যালেরিউ তিতার দল ৫-০ গোলে ওয়ান্ডারার্সকে হরিয়েছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে একচেটিয়া খেলাতে বসুন্ধরা প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয়।
ম্যাচের ১১ মিনিটে কিংস এগিয়ে যায় দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে। মিগেলের পাস থেকে জনাথন ফার্নান্দেজ গোল করেন। ২৯ মিনিটে মোহাম্মদ সোহেল রানা হেডে গোল করে ব্যবধান বাড়ান। ৩৮ মিনিটে তৃতীয় গোল পায় বসুন্ধরা। ডিফেন্ডার তপু বর্মণ করেন গোল।
৬৬ মিনিটে বদলি রফিকুল ইসলামের মাপা ক্রসে বক্সের ভেতরে ফাঁকায় রাকিব হোসেন হেডে সোজা পোস্টে জড়িয়ে দেন বল। ৭৫ মিনিটে বক্সের একটু বাইর থেকে ফ্রি কিকে বাঁ পায়ের বাঁকানো শটে মিগেল ফিগেইরা দলকে পঞ্চম গোল উপহার দেন। ৮৮ মিনিটে রাকিবের লং বল ওয়ান্ডার্সের পোস্টে লেগে ফিরে ষষ্ঠ গোল পাওয়া হয়নি বসুন্ধরার।
লিগে টানা তৃতীয় ম্যাচ হারল রহমতগঞ্জ। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসি ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
লিগে ৯ ম্যাচে পঞ্চম জয়ে কিংস ১৭ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১৫ পয়েন্টে চারে নেমে গেছে রহমতগঞ্জ।
ফের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সিনার
ফকিরেরপুলে পা হড়কে ডুবলো মোহামেডান
লিটনের সেই সেঞ্চুরি ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায়