ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক কঠিন সময়ে দলের প্রতি অটুট প্রতিশ্রুতি ও লড়াকু মানসিকতার জন্য কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন পেপ গার্দিওলা। সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সিটি কোচ জানিয়েছেন, এই খেলোয়াড়রা চিরদিন তার হৃদয়ে জায়গা করে নেবেন।
নভেম্বর ও ডিসেম্বরের মাঝামাঝি সময়টা ম্যানচেস্টার সিটির জন্য এক ভয়াবহ অধ্যায় ছিল। টানা ব্যর্থতায় প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়া ও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা নিশ্চিতের স্বপ্ন টলমল হয়ে উঠেছিল। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল, তবে গত বুধবার প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে বড় ধাক্কা খেতে হয়েছে।
পিএসজির বিপক্ষে ২-০ গোলের লিড নিয়ে ম্যাচের ৩৫ মিনিট বাকি থাকতে ম্যানসিটি ম্যাচের নিয়ন্ত্রণ হারায়। এরপর পিএসজি একে একে চারটি গোল দিয়ে সিটির ইউরোপিয়ান অভিযানে বড় আঘাত হানে। এতে পিএসজি উঠে আসে চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে, আর সিটি চলে যায় এলিমিনেশন জোনে।
এই কঠিন সময়ে দলের জন্য যেসব খেলোয়াড় নিজেদের উজাড় করে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেপ গার্দিওলা। তিনি বলেন, 'তারা জানে, আমি তাদের কখনো ভুলব না। যারা ছিল, তারা জানে। পরিস্থিতি ছিল ভয়াবহ—পজিশন অনুযায়ী খেলোয়াড় কম ছিল, ক্লান্তি ছিল, ইনজুরি ছিল, তবুও তারা লড়াই করেছে।'
তিনি আরও বলেন, 'আমি তাদের নাম জানি। তারা আমার হৃদয়ে থাকবে। তারা সেই কঠিন সময়ের প্রতীক হয়ে থাকবে। খেলোয়াড়রা অনেক ক্লান্ত ছিল। কখনো বলেছে, আমরা পারব না, আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তারা বারবার চেষ্টা করেছে। আমি তাদের ভালোবাসি। তারা যা করেছে, তা আমি সব সময়ই মনে রাখব।'
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা পেতে ক্লাব ব্রুজের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই ম্যানসিটির। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে সিটির নিজস্ব মাঠ এতিহাদ স্টেডিয়ামে। এর আগে প্রিমিয়ার লিগে আগামী শনিবার শক্তিশালী চেলসির বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নামবে সিটি।
পেপ গার্দিওলা জানিয়েছেন, ইনজুরি বা ক্লান্তি সত্ত্বেও যে খেলোয়াড়রা ক্লাবের জন্য নিজের সেরাটা দিতে চেষ্টা করেছেন, তাঁদের জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। তাঁর এই মন্তব্য নিশ্চিতভাবেই দলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস জোগাবে এবং পরবর্তী ম্যাচগুলোর আগে তাদের মনোবল চাঙা করবে।
হেরে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের
মেয়াদ বাড়িয়ে ২০২৮ পর্যন্ত জার্মানির কোচ নাগেলসমান
গ্র্যান্ড স্ল্যাম জেতার চেষ্টা চালিয়েই যাবেন জকোভিচ