শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্টের শক্তিদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব শক্তিকে একসঙ্গে থাকতে হবে। যেন ফ্যাসিবাদ কখনো ফিরে আসতে না পারে।
রবিবার (২৬ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় ১৬ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বার বার আসার চেষ্টা করবে; আমাদের প্রধান কাজ তাদের প্রতিহত করা। ফ্যাসিবাদ যেন কখনই মাথা তুলে দাঁড়াতে না পারে। বাংলাদেশে ফ্যাসিবাদের শক্তিকে চিরস্থায়ী ভাবে মাটিচাপা দেওয়া হবে। কিন্তু সেই চিরস্থায়ী ভাবে মাটিচাপা দেওয়ার পরও তারা আবার মাটি থেকে বের হওয়ার চেষ্টা করে। তাই প্রতিহত করার জন্য ভিজিলেন্স থাকতে হয়।
তিনি বলেন, যেন অন্য কোনো দেশ বাংলাদেশ আগ্রাসন চালানোর সুযোগ না পায়। বাংলাদেশ যে প্রতিরোধ গড়ে তুলে ছিল, সেই প্রতিরোধ সারা পৃথিবীর কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে আছে। সারা পৃথিবীর তরুণরা যখন সংগ্রাম করবে, তখন বাংলাদেশের তরুণদের মত করবে।
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে শিল্প উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচনের উত্তর হঠাৎ করে দিতে পারব না। কেন দিতে পারব না সেটাও জানেন। এই ব্যাপারে আমি এককভাবে একটা কথা বলে গেলে কাজ হবে না। কারণ এখানে আমাদের অবস্থানটা রাজনৈতিক ঐকমত্যের ওপর। এর অন্যটা কি হতে পারতো সেটাও আপনারা জানেন।
একসঙ্গে ৪ গ্রহের দেখা মিলল ঢাকার আকাশে 