৩ পলিথিন কারখানা বন্ধ ঘোষণা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম

রাজধানীর ঢাকা চকবাজার এলাকায় তিনটি পলিথিন উৎপাদনকারী কারখানার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল রবিবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ী, বরিশাল, পিরোজপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, শেরপুর, কুমিল্লা ও ঢাকা মহানগরের চকবাজার ও নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ২১টি মামলার মাধ্যমে এক লাখ পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং সমগ্র দেশে আনুমানিক ২ হাজার ৩৮৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।

এর আগে, চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী হামলার শিকার হয়েছেন। এ সময় জব্দ করা মেশিন ও মালমালভর্তি ট্রাক ভাঙচুর করে নিয়ে গেছে কারখানার লোকজন।

এদিকে, অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকারি কাজে বাধাদান ও হামলার জন্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত