আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে। তবে এই খবরকে ভুয়া বলে জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
আজ সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন পেয়েছেন।
এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তার মৃত্যুর তথ্য গুজব। আমি সকাল থেকে এমন তথ্য শুনছি। তিনি সুস্থ আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন তিনি।
বেশি ঘুমালে কি প্রজনন ক্ষমতা কমে?