যাত্রার নামে অশ্লীল নাচ-জুয়া, প্যান্ডেল পোড়াল প্রশাসন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ এএম

জামালপুরে যমুনার দুর্গম চরে যাত্রার আড়ালে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর আয়োজনের অভিযোগে প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ। এর আগে তার নেতৃত্বে পুলিশের একটি টিম রবিবার রাতে ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের শীলদহ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন থেকেই রাত ১২টার পর যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য এবং জুয়ার আসর চলছিল। প্রশাসনের অনুমতি না নিয়েই তারা এমন আয়োজন করেছিলেন। স্থানীয়রা বাধা দিলেও শোনেননি। পরে বিষয়টি প্রশাসনকে জানালে গভীর রাতে অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।

 ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, আমাদের কাছে সংবাদ ছিল রাত ১২টার পর যাত্রার নামে অসামাজিক কার্যকলাপ হয়। এজন্য দলবল নিয়ে সেখানে উপস্থিত হই। যুব সমাজকে রক্ষার্থে যাত্রা প্যান্ডেল এবং স্টেজ আগুনে পুড়িয়ে দিয়েছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রার নামে জুয়া এবং অশ্লীল নাচ গান হচ্ছে এমন অভিযোগ আসে। থানা-পুলিশকে তা বন্ধের ব্যবস্থা নিতে বললে অভিযান পরিচালনা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত