কোন ডাল কখন খাবেন?

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

প্রতিদিনের মেনুতে যত সুস্বাদু খাবার থাক না কেন, ডাল বাঙ্গালির অন্যতম পছন্দের খাবার। প্রতিদিনের খাবারের তালিকা থেকে শুরু করে বিয়ের খাবার তালিকাতেও ডালের প্রচলন রয়েছে। ডাল হলো পুষ্টির ভাণ্ডার। ফাইবার থেকে প্রোটিন, সুস্থতার অন্যতম অণুঘটক হল এই উপাদানগুলি। মাছ, মাংস, ডিম না খেয়েও শুধু ডালের গুণেই দীর্ঘ দিন সুস্থ এবং ফিট থাকা যায়। তবে ডালের নানা প্রকারভেদ রয়েছে। ঘুরিয়ে-ফিরিয়ে সেগুলি রান্না হয় অনেকের বাড়িতেই। 

ডালে প্রোটিন, মিনারেল এবং ফাইবারের মতো পুষ্টি উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। বাজারে অনেক ধরনের ডাল পাওয়া যায়। কিন্তু কোন ডাল খেলে স্বাস্থ্য ভালো থাকবে এবং গ্যাসের মতো সমস্যা হবে না। তা জানার আগ্রহ নিয়ে কমতি নেই। সবারই মুগ ডাল এবং মুসুর ডাল খাওয়া উচিত। কারণ, মুগ ডাল সহজে হজম হয়। এতে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ফসফরাস, ফাইবার এবং প্রোটিন রয়েছে। কিন্তু কোন ডাল, কোন অসুখে খাওয়া উচিত সেটা জেনে নেওয়া জরুরি।

মুগডাল

মুগ ডাল সবার খাওয়া উচিত। তবে গ্যাস-অম্বলের সমস্যা থাকলে মুগডাল ঘন ঘন খাওয়া ঠিক হবে না। মুগডাল হজম হতে সময় নেয়। ঠিক করে হজম না হলে পেট ফাঁপতে পারে। তাই বলে মুগডাল খাওয়া বন্ধ করে দেওয়ার দরকার নেই। সারা রাত ভিজিয়ে রেখে ডাল রান্না করলে সমস্যা হবে না। মুগডাল অনিদ্রা, শরীরের দুর্বলতা দূর করে। জন্ডিসের ঝুঁকিও কমায় এই ডাল। এতে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ফসফরাস, ফাইবার এবং প্রোটিন রয়েছে।

মসুর ডাল

মসুর ডালের গুণ গাওয়ার দরকার পড়ে না। কারণ বাঙালির পাতে প্রতিদিনের খাবারে মসুর ডাল থাকবেই। এই ডাল বহু স্বাস্থ্যগুণে সমৃদ্ধ। শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে মসুর ডালের বিকল্প নেই। এছাড়া লিভার ভালো রাখতেও মসুর ডালের জুড়ি মেলা ভার। তবে পুষ্টিবিদেরা প্রতিদিন মুসুর ডাল খেতে বারণ করেন। তাতে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ত্বকও অত্যধিক শুষ্ক হয়ে যাওয়ার ভয় থাকে। তবে কিডনির সমস্যা থাকলে কিংবা অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রে মুসুর ডাল অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছোলার ডাল

লুচির সঙ্গে ছোলার ডালের জুরি মেলা ভার। ওজন কমাতে হলে ছোলার ডাল খাওয়া যেতে পারে। ছোলার ডালে থাকা ফাইবার বাড়তি ওজন কমাতে সাহায্য করে। তবে হজমের গোলমাল থাকলে বেশি ছোলার ডাল খেলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে খাওয়াই শ্রেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত