হ্যাক হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাকিংয়ের শিকার হয়েছে। সাইবার ফোর্স সনাতনী নামে এক প্রতিষ্ঠান এই হ্যাকিং করেছে বলে দাবি করেছে। 

 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ পরিষদটির সচিব মো: আমিনুল ইসলাম, এনডিসি দেশ রূপান্তরকে এই হ্যাকিংয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এনএসসির পক্ষ থেকে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দেশের আরও ৭টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনএসসি। দুপুরে সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখা যায় হ্যাকিংয়ে শিকার হয়েছে এটি।

ওয়েবসাইটটিতে হ্যাকিংয়ের দায় স্বীকার সম্বলিত বার্তা দিয়েছে রেখেছে সাইবার ফোর্স সনাতনী নামের হ্যাকার গ্রুপটি। সাম্প্রদায়িক হিংস্রতা বন্ধ না হলে পর্যায়ক্রমে আরও সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে বলেও হুশিয়ারি দিয়েছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত