বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতিতে দুই ট্রাক ওভারটেকিং করার সময় সংঘর্ষে রাজু আহমেদ (৫০) নামের এক হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রাজু আহমেদ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় পেছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পেছনে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, চালকের বেপরোয়া ড্রাইভিং এবং সড়কে ওভারটেকিংয়ের অসতর্কতাই এই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাক দুইটি থানা হেফাজতে আছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা